ড্রাগ লাইসেন্স এর নোটিশের উত্তর

বরাবর
মোঃ গোলাম মোস্তফা
ঔষধ তত্ত্বাবধায়ক
জেলা কার্যালয়
ঔষধ প্রশাসন, মুন্সীগঞ্জ।

বিষয়ঃ কারণ দর্শানোর নোটিশ এর উত্তর প্রদান প্রসঙ্গে।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শণপূর্বক জানানো যাচ্ছে যে, আমি মোঃ সাজু আহাম্মেদ, স্বত্ত্বাধিকারী, শাহীন হোমিও হল, ১১নং সুপার মার্কেট, মুন্সীগঞ্জ বরাবর ঔষধের দোকানের অনুকূলে ড্রাগ লাইসেন্স প্রদর্শণে ব্যর্থতার কারণে বিগত ০২/০৯/২০২৪ইং তারিখে কারণ দর্শানো নোটিশ জারী করা হয়, যাহার স্বারক নং- জেকা/মুন্সীগঞ্জ/প্রশাকা/কাঃদঃনো/২০২৪/১৭৪৩। জনাবের সদয় বিবেচনার জন্য নিবেদন এই যে, ড্রাগ লাইসেন্স এর জন্য আবেদন করার অন্যতম প্রধান শর্ত হোমিওপ্যাথিক চিকিৎসক সনদ ও রেজিস্ট্রেশন নাম্বার প্রদানে যথাযথ কর্তৃপক্ষের বিলম্বের কারণে তৎকালীন সময় অবধি আমার পক্ষে ড্রাগ লাইসেন্স এর জন্য আবেদন করা সম্ভব হয়নি। বর্তমানে আমি হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন নম্বর প্রাপ্ত হয়েছি এবং ড্রাগ লাইসেন্স গ্রহণের আবেদনের জন্য প্রয়োজনীয় সকল সার্টিফিকেট / সনদ ও অন্যান্য কাগজ-পত্রাদি সত্যায়িত ছবিসহ উক্ত আবেদনের সাথে সংযুক্ত করে জমা প্রদান করছি।

অতএব, উপরে উল্লেখিত বিষয়াদি বিবেচনা করে যথাযথ সময়ে নোটিশের উত্তর প্রদানে ব্যর্থতার জন্য এবং উল্লেখিত অপরাধ সংঘটনের দায়ে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

নিবেদক,

মোঃ সাজু আহাম্মেদ
স্বত্ত্বাধিকারী,
শাহীন হোমিও হল
১১নং সুপার মার্কেট, মুন্সীগঞ্জ।

তারিখঃ

Leave a Comment